চন্দ্রপ্রভা ভাসল কেন, চন্দ্রপ্রভা? বেতসবনে রূপেরচ্ছ্বটা গড়ায় কেন? আঁধার রাতে নদীর ঠোঁটে সুরের সভা উথলে উঠে-ভাঙল কেন নিজের এহেন কার্যকলাপ? এখন বিলাপ!
চন্দ্রপ্রভা ঝড়ল কেন একলা এত? বুকের ভেতর বিবেকখানি আবেগভরা, জোৎস্না দেখে দুয়ার খুলে পড়ল ধরা ঘোরের মাঝে; সেই কি তবে খুঁজলে পেত মনের খোরাক? তাই হতবাক!
সেই কথা কই; চন্দ্রপ্রভা অহংকারী নারীর দেহে লুকিয়ে সে খুব স্বপ্নচারী; কবির হাতের শব্দাবলী শিল্প গড়ে, নারীই বুঝি শিল্পখানি আগলে ধরে প্রেমের মোহ? সত্যাগ্রহ!
চন্দ্রপ্রভার হৃদয়টি খুব স্বপ্নে ভরা জোৎস্না রাতের গল্প দিয়ে ললাট গড়া; তাই বুঝি সে চুপটি করে নিঝুম ক্ষণে, স্বত্ত্ব বিকোয় ভরজোয়ারী বেতসবনে! চন্দ্রপ্রভা- শিল্পশোভা!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানভীর আহমেদ
NIROB ভাই, শ্রদ্ধা এবং ভালোবাসা জানবেন। সত্যিকারের বড়ভাই যদি কেউ থাকে তবে তা বাস্তবে আপনি আমার জন্য একটা ঘটনায় পালন করে প্রমাণ করেছেন। কৃতজ্ঞতা যথেষ্ট নয়, তবে ছোট ভাই হিসেবে স্বীকৃতি পাওয়াটাই আমার আকুতি। আপনাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা।
তানভীর আহমেদ
“গল্পকবিতার সকল সাধারন সদস্যের জয়...” রনীল ভাই, আপনার এমন বক্তব্যই আমার সবচেয়ে ভালো লাগল এবং আমার অবস্থান নির্ণয়ে যথেষ্ঠ। আমিও যে এভাবেই ভাবি! গল্পকবিতার সাধারণ সদস্য হয়েই থাকতে চাই সর্বদা। ভালোবাসা জানবেন।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।